ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
২০০ চিকিৎসক-নার্সকে নেয়া হচ্ছে সৌদি আরবে
ডুয়া ডেস্ক : ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এ বছর হজযাত্রীদের চিকিৎসায় ওষুধসহ ২০০ চিকিৎসক-নার্সকে সৌদি আরবে নেয়া হবে।
বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। হজ ব্যবস্থাপনায় গাফেলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে। হজ যাত্রীদের জন্য এখনো বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ৯টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা বলেন, আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবার হজযাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ চিকিৎসক-নার্স ও ১ কোটি টাকার ওষুধ নেয়া হচ্ছে।
তিনি জানান, চলতি বছর হজে যেতে ৫ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন। তবে হজ এজেন্সিগুলোর অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় এসব এজেন্সিকে সমস্যার সমাধানে ইতোমধ্যে বেশ কয়েকবার তাগাদাও দেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের