ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
চাকরি দেবে প্রধান উপদেষ্টার কার্যালয়, পদ সংখ্যা ২৫৫
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার কার্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীন ৯ম থেকে ২০তম গ্রেডের ১৩টি পদে মোট ২৫৫ জন কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রধান উপদেষ্টার কার্যালয়;
১. পদের নাম: সহকারী পরিচালক;
পদসংখ্যা: ২৬টি;
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
২. পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আবেদনের যোগ্যতা: টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
৩. পদের নাম: ফিল্ড অফিসার;
পদসংখ্যা: ১৭টি;
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
৪. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৫টি;
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
৫. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ১৪টি;
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
৬. পদের নাম: ওয়্যারলেস অপারেটর;
পদসংখ্যা: ২০টি;
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৭. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট;
পদসংখ্যা: ২টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৮. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ২০টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
৯. পদের নাম: গাড়িচালক;
পদসংখ্যা: ১৩টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: জেএসসি বা সমমান পাস হতে হবে;
১০. পদের নাম: রিসিপশনিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১১. পদের নাম: ফিল্ড স্টাফ;
পদসংখ্যা: ১০৯টি;
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১২. পদের নাম: টেলিফোন লাইনম্যান;
পদসংখ্যা: ৩টি;
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১৩. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ২৪টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ মার্চ ২০২৫ তারিখে);
আবেদন ফি—
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ১০ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫০ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২০ এপ্রিল ২০২৫;
আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা