ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার ৪ আসামি
ডুয়া ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
চার আসামি হলেন— সাবেক এএসআই মো. আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা মো. শফিকুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেন।
এর আগে, ২০২৪ সালের ২ মার্চ ট্রাইব্যুনাল এই চারজনকে হাজির করার নির্দেশ দেয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ প্রদান করে।
মামলার বিস্তারিত থেকে জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলার সময় গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে প্রতিবাদী নিরস্ত্র আবু সাঈদকে পুলিশ গুলি করে। সাঈদের সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদকে গুলি করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বহু মানুষ সোচ্চার হয়ে ওঠে। এর ফলে কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
উল্লেখ্য যে, আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)