ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন
ডুয়া নিউজ: ডিআইজিসহ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির প্রজ্ঞাপনে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি ও পদায়নের আওতায় যেসব কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে, তারা হলেন—
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নজমুল হাসানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রুহুল আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশে। এআইজি মো. কামরুল ইসলামকে পদায়ন করা হয়েছে রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে।
পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান হয়েছেন মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার।রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে পদায়ন করা হয়েছে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে।মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের টিআর পদে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস