ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণসভা কাল
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
আগামীকাল ৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়। এতে বলা হয়, সোমবার (১৭ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক জরুরি অ্যাকাডেমিক কমিটির সভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্যারের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকেরা শিক্ষাবিদ হিসেবে ড. আরেফিন সিদ্দিক স্যারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এই উপলক্ষে বৃহৎ পরিসরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্তমান ও প্রাক্তন; সব শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
প্রয়াত এই শিক্ষকের স্মৃতি তর্পণের এই আয়োজনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দ্রুত সম্পন্ন করতে আগ্রহী হলেও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় তা করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকায় এবং সার্বিক দিক বিবেচনা করে ৯ এপ্রিল এই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)