ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রথমবারের মতো স্প্রিং স্কুলের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির (সিবিপি) আয়োজনে স্প্রিং স্কুল অন বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস শীর্ষক পাঁচ দিনব্যাপী কর্মশালা গত ৭ এপ্রিল থেকে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন।
জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), বাংলাদেশের ডেনমার্ক দূতাবাস এবং সুইডিশ সরকার ও ইনিশিয়েটিভ ফর গেøাবাল সলিডারিটি (আইজেএস) এর সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ প্রদর্শনের ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ থাকা প্রয়োজন। এ বিষয়ে শিল্পখাত সংশ্লিষ্টদের প্রশিক্ষণ জরুরি।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি সামগ্রিকভাবে দেশের কর্মক্ষেত্রে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো এই স্প্রিং স্কুলের আয়োজন করেছে। এই স্কুলের কার্যক্রমের সঙ্গে বিভিন্ন দাতা সহযোগী যুক্ত আছেন বলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইএলও বিশেষজ্ঞ জোসি লাপোর্তে, টেকনিক্যাল কর্মকর্তা চয়নিচ থাম্পারিপাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. কৃষ্ণ কুমার সাহা।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটি ১১ এপ্রিল পর্যন্ত চলবে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয়, সরকারি ও বেসরকারি সংস্থার ৩০ জন পেশাজীবী অংশ নিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)