ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির অফিস ভাঙচুর-লুট
ডুয়া ডেস্ক: বান্দরবানে কালাঘাটায় বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অফিসের তালা ভেঙে হামলা চালায়। এ সময় বিএনপির চেয়ারপারসনসহ তারেক রহমান ও জেলা নেতাদের ছবি ভাঙচুর করা হয় এবং অফিসের আসবাবপত্র লুট করা হয়। হামলার পর দুর্বৃত্তরা পাশের দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগান লিখে চলে যায়।
স্থানীয় বিএনপির সভাপতি নবী হোসেন এবং সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করেছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাসের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। তারা দাবি করেছেন, অজিত দাস পলাতক হলেও তার সন্ত্রাসী বাহিনী এখনও কালাঘাটায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের