ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় আসছেন উচ্চপদস্থ ২ মার্কিন কর্মকর্তা, সঙ্গে মিয়ানমারের দূতও
ডুয়া ডেস্ক: চলতি মাসের মধ্যভাগে ঢাকা সফরে আসছেন মার্কিন প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্মকর্তা। তারা হলেন- মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু আর হেরাপ। একই সময়ে ঢাকায় আসবেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই কর্মকর্তারা আগামী ১৫-১৮ এপ্রিল ঢাকায় অবস্থান করবেন। ১৫ এপ্রিল ঢাকা পৌঁছাবেন নিকোল অ্যান চুলিক এবং পরদিন ১৬ এপ্রিল ঢাকায় আসবেন অ্যান্ড্রু আর হেরাপ। পাশাপাশি মিয়ানমারে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনও ঢাকায় আসবেন।
সূত্র আরও জানায়, মার্কিন কর্মকর্তারা তাদের ঢাকা সফরকালে বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন। তারা সরকারের উপদেষ্টা ছাড়াও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে সুসান স্টিভেনসন মিয়ানমার পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার