ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিক্ষোভের নামে লুটপাট, ফেসবুকে জুতা বিক্রির পোস্ট, গ্রেপ্তার ১৪
ডুয়া ডেস্ক : সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভ কর্মসূচির আড়ালে একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
আটককৃতরা হলেন- মো. রাজন, ইমন (১৯), মো. রাকিব (১৯), মো. আব্দুল মোতালেব (৩৫), মিজান আহমদ (৩০), সাব্বির আহমদ (১৯), জুনাইদ আহমদ (১৯), মো. রবিন মিয়া (২০), সৈয়দ আলআমিন তুষার (২৯), মোস্তাকিন আহমদ তুহিন (১৯), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রিয়াদ (২৪), মো. তুহিন (২৪) ও আল নাফিউ (১৯)।
ওসি বলেন, গতকাল ইসরায়েলবিরোধী বিক্ষোভের সুযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুষ্কৃতিকারীরা। তারা বাটা শোরুমের বেশ কিছু জুতা লুট করে নিয়ে যান। পরে বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজ থেকে এসব বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়।
তিনি বলেন, এসব পোস্ট ও তথ্যের সূত্র ধরে রাতভর অভিযান চালিয়ে জুতাসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের