ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আসছেন ট্রাম্পের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা
ডুয়া ডেস্ক : চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। এই সফরে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ১৫ এপ্রিল ঢাকায় চার দিনের সফরে পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এর পরদিন, ১৬ এপ্রিল আসবেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
উল্লেখ্য যে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর। গত ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
বাংলাদেশে অবস্থানকালে নিকোল চুলিক অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করতে পারেন।
অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফরে মূল গুরুত্ব পাবে মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, মিয়ানমারের বর্তমান অনিশ্চিত পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র তাদের ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল (IPS) বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
কেননা, জান্তা সরকার এখন দেশটির বেশিরভাগ অঞ্চলে কার্যকর নিয়ন্ত্রণ হারিয়েছে। এরই মধ্যে মিয়ানমার অবৈধ মাদক ও অস্ত্র পাচার, অপহরণ, মানবপাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে অ্যান্ড্রু হেরাপের সফরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের