ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সীমান্তে বাংলাদেশের ভেতরে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
ডুয়া নিউজ : বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (৬ এপ্রিল) রাতের দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠগীর সীমান্ত এলাকায় আজিজ ডাক্তারের বাড়ি থেকে মৃত কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। তবে সড়কের সীমান্তঘেঁষা একটি অংশে খননকাজ চলাকালে বিএসএফ বাধা দেয়।
স্থানীয় ইউপি সদস্য কোরবান আলী বাবু জানান, “রোববার রাতে ভেকু দিয়ে খননকাজ চলছিল। এ সময় কাঠগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে মাটি খোঁড়ার সময় ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা থানার বড় গাড়লঝড়া এলাকার শালমারা দিগলটারী ক্যাম্প থেকে বিএসএফ সদস্যরা এসে বাধা দেন। পরে তারা বিজিবিকে জানিয়ে সড়ক নির্মাণ বন্ধ রাখতে বলেন। এ নিয়ে সোমবার দুপুর ১২টার দিকে কাঠগীর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি।”
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) পাকা সড়ক নির্মাণ কাজের ঠিকাদার শাহিন সিকদার জানান, “চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের দুই কোটি ৬১ লাখ টাকা বরাদ্দে আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। এর মধ্যে সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রায় আড়াইশ’ মিটার অংশে বিএসএফ বাধা দিয়েছে। বাকি অংশে কাজ চলমান রয়েছে।”
বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শেষে ওই সীমান্তসংলগ্ন অংশেও সড়ক নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ