ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে দিনভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের চালানো হামলার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।
ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত ছিলো ক্যাম্পাসের আকাশ-বাতাস। এই আন্দোলনে সংহতি জানিয়ে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
'ওয়ার্ল্ড স্টপ ফর গাজা' কর্মসূচির ডাকে আজ সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, ‘উই ওয়ান্ট জাস্টিস'- ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের আকাশ-বাতাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা।
বিভিন্ন ছাত্রসংগঠনও এদিন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এসব বিক্ষোভে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, দখলদারিত্ব এবং নির্মম গণহত্যা যেন গোটা বিশ্বের সচেতন মানুষকে বাকরুদ্ধ করে তুলেছে। ইসরায়েলের খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তপিপাসু নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন শুধু মানবিক দায়িত্ব নয়, বরং এটি মুসলমান এবং মানুষ হিসেবে সকলের কর্তব্য। গাজার নিপীড়িত জনগণ যখন রক্তাক্ত, তখন ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব। তা না হলে মানব সভ্যতার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও জবরদখল থামাতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস