ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ই'সরায়েলি পণ্য 'স্প্রাইট' মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির ভিন্নধর্মী প্রতিবাদ
ডুয়া নিউজ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন দেশবাসী। পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলোও। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য বলে পরিচিত কোমলপানীয় ‘স্প্রাইট’ মাটিতে ফেলে দেন দলটির নেতাকর্মীরা।
আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের খেলার মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই প্রতিবাদ জানানো হয়।
অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বক্তব্যের এক পর্যায়ে তিনি ইসরায়েলি সবধরনের পণ্য বর্জনের ডাক দেন। পরে টেবিলে রাখা কোমল পানীয় ‘স্প্রাইট’ মাটিতে ফেলে ভিন্নধর্মী এ প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।এ সময় তিনি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে আহ্বান জানান। এ ছাড়া দেশের রাজনীতি নিয়েও কথা বলেন আমিনুল হক।
এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের সঙ্গে উপস্থিত সবাই একাত্মতা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর