ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রধান শিক্ষকের ‘ঈদ বোনাস’ কাণ্ড: প্রবেশপত্রে ১০০ টাকার বাধ্যবাধকতা
ডুয়া ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরাণী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ‘ঈদ বোনাস’ নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা বোর্ড নির্ধারিত ফি পরিশোধ করার পরও প্রবেশপত্র নিতে গেলে তাদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়া হয়। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হয়নি বলেও দাবি করেন অনেকেই। পরে তারা বাধ্য হয়ে টাকা দিলে এক রকমের রশিদ দেওয়া হয়, যেখানে শুধু টাকার পরিমাণ লেখা ছিল, তবে অর্থ নেওয়ার কারণ উল্লেখ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়টিতে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থী পড়াশোনা করে। বোর্ড ফি দিতেই যেখানে অনেকের হিমশিম খেতে হয়, সেখানে ‘ঈদ উপলক্ষে বোনাস’ দাবি অন্যায্য এবং অমানবিক।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী বলেন, “ঈদ উপলক্ষে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা নেওয়া হয়েছে।”
তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া। তিনি বলেন, “এ ধরনের কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল