ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ভুল স্বীকার করার পরেও বরখাস্ত হলেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
ডুয়া ডেস্ক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শিক্ষিকা তাহমিনা রহমানকে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস বর্জন করায় শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেয়ার জন্য বহিষ্কার করেছে।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান রাজু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে, এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্থায়ী বহিষ্কার প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও বলেন, তাহমিনা রহমান খণ্ডকালীন শিক্ষক ছিলেন এবং আজ থেকে তার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।
এর আগে, ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি ঘোষণা করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে অংশ নিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার সিদ্ধান্ত নেন।
বিষয়টি জানার পর, তাহমিনা রহমান শিক্ষার্থীদের গ্রুপে ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়। যদিও পরে তিনি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেন, কিন্তু তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)