ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৯ এজেন্সির কারণে অনিশ্চয়তায় ৩৬৮ হজযাত্রী
ডুয়া ডেস্ক : প্রতি বছর সৌদি আরবের মক্কা নগরীতে লাখ লাখ মানুষ হজে অংশ নিতে সমবেত হন। বেশিরভাগ হজযাত্রী মক্কা ও মদিনায় ভাড়া বাড়িতে অবস্থান করেন, যার ব্যবস্থা করে হজ এজেন্সিগুলো। তবে চলতি বছরের হজে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং পরিবহন চুক্তি না করার কারণে ৩৬৮ জন হজযাত্রীর হজ পালন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এ ঘটনায় সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৯টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। রোববার (৬ এপ্রিল) এ ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে জানানো হয়, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সিগুলো, যাদের মধ্যে রয়েছে কালকিনি হজ ট্রাভেলস, মিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, এবং অন্যান্য, তাদের হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন না করার জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এছাড়া, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোন হজযাত্রী এজেন্সির অবহেলায় হজ পালন না করতে পারেন, তবে তার পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সির হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি সহ্য করা হবে না এবং দুর্নীতির অভিযোগ পেলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে এবং ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এবারের হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত