ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে সারজিস আলমের বার্তা
ডুয়া ডেস্ক: গাজায় সংঘটিত গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) সারা বিশ্বে হরতাল পালন করার আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। তাদের সমর্থনে এ হরতাল পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
রোববার (৬ এপ্রিল) ফেসবুকে নিজের পেজে একটি পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।
পোস্টে সারজিস আলম লিখেছেন, "মানুষ এবং মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ রাখার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং দল-মতনির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। আমরা হয়তো এখন গাজার ভাই-বোনদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারব না তবে তাদের লড়াইয়ের সঙ্গে একত্বতা ঘোষণা করতে আমাদের অন্তত রাজপথে নামা উচিত।"
তিনি আরও বলেন, "এনসিপি, বিএনপি, জামায়াত বা কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় বরং 'বাংলাদেশ' ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।"
তিনি বলেন, "প্রত্যেক জেলায় ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালন করা হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষে গাজার মজলুম মানুষের পক্ষে হোক।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের