ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আওয়ামীপন্থী ৭০ আইনজীবী কারাগারে
ডুয়া ডেস্ক : সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থী ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে একই মামলায় জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর এবং ৯ জন নারী আইনজীবী।
রোববার (৬ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি ও মামলার বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া।
আদালত সূত্রে জানা গেছে, রোববার মোট ৮০ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আসামিপক্ষ দাবি করে, তারা আগেই উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিয়েছিলেন এবং পলাতক হবেন না। তবে রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত ৭০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, নারী আইনজীবী হওয়ায় মানবিক বিবেচনায় ৯ জন এবং সাবেক সভাপতি হওয়ায় আবু সাঈদ সাগর জামিন পান।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ সমর্থক ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল (সোমবার)। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ ৮০ জন আত্মসমর্পণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের