ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
এসএসসি পরীক্ষার আগেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
ডুয়া ডেস্ক : ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামী বুধবার (০৯ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় দিবস ঘিরেই ছিল এই ছুটির পরিসর।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, সর্বশেষ ক্লাস অনুষ্ঠিত হয় ২৭ ফেব্রুয়ারি। সেদিনই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয় ছুটির নোটিশ। এখন নতুন করে শিক্ষার্থীদের ফেরাতে শ্রেণিকক্ষগুলো ঝেড়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বুধবার থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থী এখনও নতুন বই হাতে পায়নি, তাদের হাতে বই তুলে দেওয়া হবে স্কুল খোলার প্রথম দিনগুলোতেই।
এদিকে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেগুলোর জন্য বিশেষ নির্দেশনা দেবে মাউশি।
স্কুল কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে যেন শিক্ষার্থীদের ফিরে আসা নির্বিঘ্ন হয় এবং ক্লাস কার্যক্রমে দ্রুত গতি আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের