ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদনের সময় শেষ কাল
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের সময়সীমা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) শেষ হচ্ছে। কর্তৃপক্ষ নতুন করে সময় না বাড়ালে, আগ্রহী শিক্ষার্থীরা এই তারিখ পর্যন্তই আবেদন করতে পারবেন। এর মধ্যেই ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান আজ রবিবার (৬ এপ্রিল) জানিয়েছেন, "বর্তমানে এই তারিখ অপরিবর্তিত রয়েছে। সোমবার আবেদন প্রক্রিয়া শেষ হবে। যদি তারিখের কোনো পরিবর্তন হয়, তবে তা ওয়েবসাইটে জানানো হবে।"
ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদনের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারির পরিবর্তে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া, ভর্তি পরীক্ষা ২৬ এপ্রিলের পরিবর্তে আগামী ১৭ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকাতে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীদের প্রযুক্তি ইউনিটের আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং সংশোধিত ভর্তি নির্দেশিকা দেখার অনুরোধ করা হয়েছে। অন্যান্য তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা