ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভারতে দুর্ঘটনার কবলে বাংলাদেশি পর্যটকবাহী বাস
ডুয়া ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। ওই বাসে বাংলাদেশের ৭০ জনের বেশি পর্যটক ছিলেন।
আজ রবিবার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আরও ১৫ জন গুরুত আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য ওড়িশার ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, বাসটিতে ৭০ জনেরও বেশি বাংলাদেশি যাত্রী ছিলেন এবং তারা পুরীর দিকে যাচ্ছিলেন। এর আগে এই পর্যটকরা কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি জানিয়েছে, বাসটির অধিকাংশ যাত্রীই বাংলাদেশি। তারা আরও জানায়, দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশিরা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর থেকে এসেছিলেন।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্যক্রম শুরু করেন।
প্রাথমিক তথ্যানুসারে, বাসটি উত্তরচকের কাছাকাছি এলে চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে এবং বাসটি উল্টে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত কয়েকজন যাত্রীর অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আরও তদন্ত চলছে।সূত্র: ওড়িশা টিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল