ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শাহবাগে ফুলের দোকানে আগুন; কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল
ডুয়া নিউজ: রাজধানীর শাহবাগ থানার পাশে মোড়ে ফুলের দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফুলের দোকানে লাগা আগুনের ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক সংযোগ ও বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত এবং গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করেছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নেভানোর পর ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
তিনি বলেন, "আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও বলা যাচ্ছে না। তবে আমরা দেখতে পেয়েছি, দোকানের বৈদ্যুতিক তারগুলো ঝুলন্ত অবস্থায় ছিল এবং সংযোগগুলো ছিল খুবই লুজ। ধারণা করছি, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লেগে থাকতে পারে। শুরুতে পানি সমস্যার কারণে আমরা হেডকোয়ার্টার থেকে অতিরিক্ত তিনটি ইউনিট পাঠাই। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারি আমরা।"
কাজী নজমুজ্জামান আরও বলেন, "ঘটনাস্থলে বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ছিল, যেগুলো থেকে গ্যাস নির্গত হচ্ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আল্লাহর রহমতে বড় কোনো বিস্ফোরণ ঘটেনি।"
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, "হাইড্রোজেন গ্যাস অত্যন্ত বিপজ্জনক। হিলিয়ামের তুলনায় সস্তা হওয়ায় অনেকেই হাইড্রোজেন ব্যবহার করে থাকেন। কোন গ্যাস ব্যবহৃত হয়েছিল, তা পরীক্ষার মাধ্যমে জানা যাবে।"
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। দোকান মালিকদের এখনও পাওয়া যায়নি। তাদের কাছ থেকে তথ্য নিয়ে পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির হিসাব দেওয়া যাবে।"
এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, "তারা রাত ৯টা ৫৩ মিনিটে শাহবাগের একটি টিনশেড ফুলের দোকানে অগ্নিকাণ্ডের সংবাদ পান। সংবাদ পাওয়ার আট মিনিটের মধ্যে, অর্থাৎ রাত ১০টা ১ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট এসে যোগ দেয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং রাত ১১টা ২০ মিনিটে তা সম্পূর্ণরূপে নির্বাপিত হয়। যদিও আগুন পুরোপুরি নিভে গেছে, তবুও গ্যাস সিলিন্ডারগুলো এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই কারণে, এলাকাটি সাময়িকভাবে জনসাধারণের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের