ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
টানা ৯ দিনের ছুটির পর অফিস-আদালত খুলছে আজ
ডুয়া নিউজ: পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে সব সরকারি-আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলছে আজ। এছাড়াও খুলছে ব্যাংক, বিমা ও আদালত। যদিও বেসরকারি অফিস খুলেছে আগেই।
আজ রবিবার (৬ এপ্রিল) থেকে আগের মতোই অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এছাড়াও, উচ্চ ও নিম্ন আদালত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো রোজার পূর্বের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
উল্লেখ্য, রমজান মাসে সরকারি অফিস, আদালত ও ব্যাংকগুলোর কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
গত ৩১ মার্চ সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ২৮ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত একটানা ছুটি উপভোগ করেছেন।
ঈদের পূর্বে ২৮ মার্চ (শুক্রবার) শবে কদরের ছুটির দিন ছিল। এরপর ২৯ মার্চ (শনিবার) থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়, যা ২ এপ্রিল পর্যন্ত বহাল ছিল। ফলে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল - এই পাঁচ দিন টানা ছুটি ছিল। পরবর্তীতে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, সরকার নির্বাহী আদেশে ঐ দিনও ছুটি ঘোষণা করে। এর পর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) যথারীতি সাপ্তাহিক ছুটি ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের