ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যেভাবে আঘাত পায়ে পেলেন নাহিদ ইসলাম
ডুয়া ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
জানা গেছে, ঈদের ছুটিতে পরিবারসহ সিলেট ও মৌলভীবাজার সফরে যান নাহিদ ইসলাম। গত ৩ এপ্রিল সিলেটে ঘুরতে গিয়ে হঠাৎ পায়ে মোচড় লাগে। তবে তাৎক্ষণিকভাবে তিনি তেমন কিছু অনুভব করেননি। ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে না পারলেও বিশেষ ব্যবস্থায় অর্থোপেডিক চিকিৎসক ডা. জোবায়ের আহমদের কাছে গিয়ে তিনি বেন্ডেজ করান।
পরবর্তীতে শুক্রবার তিনি শ্রীমঙ্গলে পৌঁছালে পায়ে আবারও ব্যথা অনুভব করেন এবং পা ফুলে যায়। দ্রুত তাকে শ্রীমঙ্গলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তার পায়ে চোটের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি শ্রীমঙ্গলে অবস্থান করছেন।
এ প্রসঙ্গে প্রীতম দাশ জানান, “নাহিদ ইসলাম বর্তমানে সুস্থ আছেন। তার পায়ের আঘাত গুরুতর নয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের