ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ভক্তদের ভালোবাসায় হামজা চৌধুরীর নতুন রেকর্ড
ডুয়া ডেস্ক : বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর, তার সবচেয়ে বড় উদাহরণ মেলে বিশ্বকাপ মৌসুমে। নিজ দেশ না খেললেও আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের জন্য দেশের মানুষ যে উন্মাদনায় মেতে ওঠে, তা বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত। তবে এবার সেই আবেগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন বাংলাদেশি ফুটবলার—হামজা চৌধুরী।
সম্প্রতি ভারতের মাটিতে তাদের জাতীয় দলকে রুখে দিয়েছে বাংলাদেশ। সেই জয় কেবল সম্মানই নয়, এশিয়া কাপে খেলার সম্ভাবনাও বাড়িয়ে দিয়েছে। আর এই ঐতিহাসিক ফলাফলের অন্যতম নায়ক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। গত ২৫ মার্চ লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় এই তারকার।
অভিষেক ম্যাচেই দারুণ পারফরম্যান্স করে মন জয় করে নিয়েছেন দেশের ফুটবলপ্রেমীদের। তারিকায় হামজাকে ঘিরে শুরু হয়েছে এক ধরনের উৎসব, যার ছাপ স্পষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে খেলতে আসার এক মাসও পার হয়নি, এর মধ্যেই হামজার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে এক মিলিয়ন বা ১০ লাখ!
এই ভালোবাসায় মুগ্ধ হয়ে ভক্তদের উদ্দেশে হামজা লিখেছেন, "ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই আনন্দিত।"
তবে হামজা এমন কোনো সেলিব্রিটি নন, যিনি ফেসবুকে নিয়মিত সরব থাকেন। নিজের নামে পেজ চালু করেছেন মাত্র ২০২৩ সালের ৮ অক্টোবর। এতদিন সক্রিয় না থাকলেও বাংলাদেশে আসার পর নিজের ছোটবেলার কিছু ছবি ও স্মৃতি দিয়ে তৈরি একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন তিনি।
ভক্তদের হৃদয় ছুঁয়ে যাওয়া সেই ভিডিও ইতোমধ্যেই দেখা হয়েছে ৫৩ লাখেরও বেশি বার। ভিডিওতে ফুটে উঠেছে হামজার শিকড়, তার দেশপ্রেম এবং বাংলাদেশের প্রতি টান—আর সেটাই যেন আরও গভীর করেছে ভক্তদের ভালোবাসা। যার প্রভাব পড়েছে তার অনুসারীর সংখ্যায়ও।
এই সাফল্য প্রমাণ করে, বিদেশে বেড়ে উঠলেও হামজার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ। তার আগমন যেমন জাতীয় দলের জন্য আশার আলো, তেমনি কোটি ভক্তের জন্যও এক গর্বের নাম হয়ে উঠেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস