ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল পেল ৬০ শিশু-কিশোর
ডুয়া ডেস্ক: শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন মসজিদের ইমাম ও মুসল্লিরা। এই ঘোষণা অনুসারে, কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুরের ৬০ শিশু-কিশোর আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার অর্জন করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী জামে মসজিদে ৬০ জন শিশু-কিশোরকে বাইসাইকেলসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।
৪০ দিন আগে আজ্ঞাপুর দক্ষিণপাড়া শাহী মসজিদের মুসল্লিরা ঘোষণা করেছিলেন যে, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তবে তাদেরকে বাইসাইকেলসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণায় উৎসাহিত হয়ে অনেক কিশোর নিয়মিত নামাজ পড়া শুরু করেন।
এই ৬০ জন কিশোরের হাতে শুক্রবার পুরস্কার তুলে দেওয়া হয়। মসজিদমুখী হওয়ার জন্য এমন উদ্যোগটি সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকে এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় মসজিদের সেক্রেটারি ও জনতা ব্যাংকের বুড়িচং শাখার কর্মকর্তা আবু হেনা মো. আশ্রাফুজ্জামান সভাপতিত্ব করেন, এবং সমাজসেবক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মসজিদের খতিব আবু নছর মো. ফখরুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য মো. নজির আহম্মদ প্রমুখ।
আবু হেনা মো. আশ্রাফুজ্জামান জানান, আল্লাহর সন্তুষ্টির জন্য ৪০ দিন জামাতে নামাজ পড়া ৬০ শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে লটারির মাধ্যমে মো. অপু (প্রথম), মো. তামিম (দ্বিতীয়), মো. জাকারিয়া (তৃতীয়) সহ আরও ৬ জন কিশোরকে বাইসাইকেল ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতি বছর এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের