×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

অবশেষে রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার

২০২৫ এপ্রিল ০৪ ১৯:৩১:১৫

অবশেষে রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার

ডুয়া ডেস্ক: অবশেষে মিয়ানমার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থী ফেরত নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার জনকে ফেরত নেওয়ার জন্য মিয়ানমার তাদের উপযোগী হিসেবে চূড়ান্ত স্বীকৃতি দিয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এ তথ্য জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিনিধি ড. খলিলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

এটি রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সরকার ছয় ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা প্রদান করে। এর মধ্যে ৭০ হাজার রোহিঙ্গার যাচাই প্রক্রিয়া এখনও চলমান এবং যাচাই শেষে তাদের ভাগ্য নির্ধারণ হবে।

মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাকি প্রায় ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে। বৈঠকে, ড. খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক প্রকাশ করে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত