ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মিয়ানমারে ভূমিকম্পে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার অভিযান ও চিকিৎসা সেবা প্রদান
ডুয়া নিউজ : প্রতিবেশি দেশ মিয়ানমারে ভূমিকম্পে উদ্ধার অভিযান ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল।
আজ শুক্রবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত হয় শক্তিশালী ভূমিকম্প। এরপর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে গত ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম মিয়ানমারে পাঠানো হয়। দেশটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে।'
শুক্রবার অনুসন্ধান ও উদ্ধারকারী দল নেপিডো শহরের যবুথিরি টাউনশিপসহ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে। স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিস বিভাগের সহযোগিতায় দলটি কয়েকটি বিধ্বস্ত ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। এ সময় তারা একটি মৃতদেহ উদ্ধার করেছে।
এছাড়া, আজ বাংলাদেশ উদ্ধারকারী দল মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও অন্যান্য ১৬টি উদ্ধারকারী দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি সমন্বয় সভা আয়োজন করেছে।
অপরদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চিকিৎসা দল নেপিডো শহরের ৫০ শয্যা বিশিষ্ট যবুথিরি এবং ১০০ শয্যা বিশিষ্ট লি ওয়ে হাসপাতালে ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা প্রদান করেছে।আইএসপিআর জানিয়েছে, 'শনিবারও (৫ এপ্রিল) পুনরায় মিয়ানমার স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা কার্যসেবা অব্যাহত থাকবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ