ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি যুবকের
ডুয়া ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা ইয়াসিন শেখ চাকরির খোঁজে রাশিয়ায় গিয়েছিলেন। কিন্তু দালালের ফাঁদে পড়ে তাকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অংশ হতে হয়। যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারান তিনি।
ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে মা ফিরোজা খাতুন কাঁদছেন। ২৬ মার্চ রাতে তার ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কেবল বিলাপ করছেন, তার একমাত্র ইচ্ছে ছিল অন্তত ছেলের মরদেহ একবারের জন্য দেখা।
প্রতিবেদন অনুযায়ী, ইয়াসিন শেখ সাত মাস আগে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি করার জন্য যান। তিন মাস পর তাকে চাকরি ছাড়তে হয় এবং রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিতে হয়। সাত মাস পর তার মৃত্যুর খবর আসে। ২৬ মার্চ, এক বোমা হামলায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান ইয়াসিন শেখ।
গৌরীপুর সরকারি কলেজ থেকে এইএসসি পাস করার পর ইয়াসিন শেখ বঙ্গবন্ধু কলেজে অনার্সে পড়াশোনা করছিলেন। ২০১৭ সালে তার বাবা মারা যান। তিনি দুই ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন। বড় ভাই রুহুল আমিন বর্তমানে কৃষি কাজ করেন।
নিহতের বড় ভাই রুহুল আমিন জানান, ২০২৪ সালের ২২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন, ইয়াসিনকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য পাঠানো হয়েছে। এরপর ২৬ মার্চ তার মৃত্যুর খবর আসে।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে দ্রুত তথ্য সংগ্রহ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ