ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিসিএস মৌখিক পরীক্ষার নম্বরে আসছে পরিবর্তন
২০২৪ ডিসেম্বর ০৪ ২৩:০২:৩৮
বিসিএস মৌখিক পরীক্ষার নম্বরে আসছে পরিবর্তন। আজ বুধবার (০৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভায় বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০-এর পরিবর্তে ১০০ করা হবে বলে জানানো হয়।
সচিব কমিটির সভাশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেন, পরীক্ষার নম্বর কমানোর পাশাপাশি কমছে বিসিএসের আবেদন ফি। ২০০ টাকা দিয়ে বসা যাবে এই পরীক্ষার টেবিলে। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি-ও ২০০ টাকার বেশি নেওয়া যাবে না।
আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান মোখলেস উর রহমান।
পাঠকের মতামত:
ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?