ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সড়কে প্রাণ হারালেন ছাত্র আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা
ডুয়া নিউজ: গত কয়েকদিন ধরে সারা দেশে ভয়াবহ রকমের বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদের আগের দিন থেকে বুধবার পর্যন্ত দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছেন। এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে নিহত হন তিনি।
বুধবার (০২ এপ্রিল) রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র, আমাদের রাজপথের সহযোদ্ধা তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।"
শোকবার্তায় আরও বলা হয়, ‘তানিফা ছিলেন সংগ্রামী, সাহসী এবং আদর্শবান একজন কর্মী। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।’
সর্বশেষ বলা হয়, ‘তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের