ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
অনিশ্চয়তায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী : বাড়ি ভাড়ার জটিলতায় উদ্বেগ
ডুয়া ডেস্ক: ঈদুল ফিতরের ছুটির কারণে সৌদি আরবের অধিকাংশ মোয়াল্লেম অফিস এবং ব্যাংক বন্ধ থাকায় বাংলাদেশি হজযাত্রীদের বাড়ি ভাড়া নেওয়ার প্রক্রিয়ায় মারাত্মক জটিলতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বাড়ি ভাড়ার শেষ সময়সীমা বৃহস্পতিবার (৩ এপ্রিল) শেষ হয়ে যাচ্ছে। যদি সৌদি সরকার সময়সীমা বাড়ানোর কোনো পদক্ষেপ না নেয় তবে প্রায় ২০ হাজার বাংলাদেশি হজযাত্রী হজে যাওয়ার সুযোগ হারাতে পারেন।
এই পরিস্থিতিতে হজযাত্রী ও হজ এজেন্সির মালিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের দাবি সৌদি সরকারের কাছে সময়সীমা অন্তত ১৫ দিন বাড়ানোর আবেদন জানানো হয়েছে।
এ বিষয়ে গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ জানান, "সৌদির অধিকাংশ মোয়াল্লেম অফিস এবং ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় হজযাত্রীদের বাড়ি ভাড়ার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।"
মদিনা হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মুফতি রফিকুল ইসলাম মাদানী বলেন, "আমার হোটেলের এক হজ এজেন্সির মালিক ব্যাংক বন্ধ থাকায় ১৬ লাখ রিয়াল পরিশোধ করতে পারেননি। ব্যাংক থেকে আইবিএএন-এর টাকা ট্রান্সফার করতে পারছেন না।"
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, বুধবার পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। তবে সময়সীমা বৃদ্ধি না হলে প্রায় ২০ হাজার হজযাত্রী হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার জানিয়েছেন, তারা সৌদি সরকারের কাছে বাড়ি ভাড়ার সময়সীমা আগামী ২০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার জন্য সুদৃষ্টি কামনা করেছেন। তাদের মতে, অন্যথায় বাংলাদেশের হজ ব্যবস্থাপনা ভেঙে পড়বে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১শ’ জন হজযাত্রী হজে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ২৯ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের