ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা মাহফুজ আলম
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে কিছুটা নির্ভর করবে যে, সংস্কারের প্রক্রিয়া কতটুকু বাস্তবায়িত হয় এবং কিভাবে তা সম্পন্ন হয়। এ সম্পর্কে সরকারের প্রত্যাশা বেশি কিছু নয়।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামীয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, "নির্বাচন নিয়ে কোনো ধরনের ধোঁয়াশা নেই। কবে নির্বাচন হবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর কিংবা জুন—এই দুইটি টাইমলাইনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আর কোনো ভাবনা নেই। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।"
এ সময় তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়ে মন্তব্য করে বলেন, "সরকার মনে করছে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ ছাড়া এবং দেশি-বিদেশি সহযোগী ও স্টেকহোল্ডারদের মতামত ছাড়া সরকার এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে না। যদিও জনগণ বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত তবে সরকার সব পক্ষের পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত নেবে।"
এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা, জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সংগঠক হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসেন, মুখপাত্র বায়েজীদ হোসেন ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ স্থানীয় অনেক নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের