ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হল শাকিব খানের সিনেমা
ডুয়া ডেস্ক : এবারের ঈদুল ফিতরের দিনে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ মুক্তির প্রথম দিন থেকেই দারুণ সাড়া ফেলেছে। তবে শাকিব খানের আরেক সিনেমা ‘অন্তরাত্মা’ দর্শকদের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হয়েছে। এই কারণে স্টার সিনেপ্লেক্সে আপাতত সিনেমাটি প্রদর্শিত হচ্ছে না।
স্টার সিনেপ্লেক্সের প্রকাশিত সূচিতে ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’ (৩ এপ্রিল) পর্যন্ত বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি প্রদর্শনী পেয়েছিল। কিন্তু ২ এপ্রিল (বুধবার) জানা যায়, সিনেমার মুক্তির দ্বিতীয় দিনেই এটি স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, "কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নামিয়ে বাকি সিনেমার শো বাড়ানো হয়েছে।"
শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমাটি অনেক দিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল। ২০২১ সালের ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু অজানা কারণে তা মুক্তি পায়নি। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে