ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বিদেশে পলাতক ৪ সাবেক মন্ত্রীকে দেখা গেল এক ফ্রেমে
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে বিভিন্ন দেশে দেখা গেছে। তবে এবার যুক্তরাজ্যে পতিত সরকারের সাবেক চার মন্ত্রীকে একসঙ্গে দেখা গেছে।
গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের দেখা যায়। পরবর্তীতে তাদের সেই ছবি সোশ্যালমিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সাবেক চার মন্ত্রী হলেন আব্দুর রহমান, হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী।
জানা গেছে, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১ এপ্রিল) তাকে দেখতে হাসপাতালে যান সাবেক এই চার মন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে তাদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল, তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম তারা একসঙ্গে দেখা গেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি