ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ডুয়া নিউজ: বঙ্গোপসাগরীয় বহুদেশীয় প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। এটি তাঁদের প্রথম বিদেশ সফর, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিমসটেক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
প্রধান উপদেষ্টার এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি তার প্রথম আঞ্চলিক কূটনৈতিক বৈঠক যেখানে বাংলাদেশসহ বিমসটেকভুক্ত সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের