ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
অবশেষে ঈদে প্রকাশ্যে এলেন হাছান মাহমুদ
ডুয়া নিউজ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি লন্ডনে ঈদুল ফিতরের নামাজের জামাতে জনসম্মুখে স্বাভাবিকভাবে দেখা গেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি দীর্ঘদিন গোপনে ছিলেন। স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) সকালে তিনি লন্ডনের গ্যাংসহিল এলাকায় অবস্থিত আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
হাছান মাহমুদের অবস্থান নিয়ে ৫ আগস্টের পর বিভিন্ন জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছিল। অনেকের ধারণা ছিল, তিনি বাংলাদেশে নেই এবং বিদেশে অবস্থান করছেন। এর মধ্যে তিনি হঠাৎ লন্ডনে আবির্ভূত হন। ঈদের নামাজের পর মসজিদের বাইরে তিনি পরিচিত ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি ছবি বিশেষভাবে আলোচিত হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, হাছান মাহমুদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে উষ্ণভাবে কোলাকুলি করছেন। দ্বিতীয় ছবিতে হাছান মাহমুদের পাশে দাঁড়িয়ে আছেন সাংবাদিক সৈয়দ আনাস পাশা, তার ছেলে এবং আইটিভির সাংবাদিক মাহাথির পাশা।

হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে সৈয়দ আনাস পাশা বাংলাদেশি একটি গণমাধ্যমকে বলেছেন, লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ উদযাপন করতে তিনি লন্ডনে এসেছেন।
আনাস পাশা আরও বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী