ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নিষেধাজ্ঞার কবলে মেসির দেহরক্ষী
ডুয়া ডেস্ক : ফুটবল জাদুকর লিওনেল মেসির পাশে প্রায় সর্বদা উপস্থিত থাকা সুঠামদেহী ব্যক্তিটি হলেন ইয়াসিন চুকো। আমেরিকায় আসার পর থেকে আর্জেন্টিনা অধিনায়কের সার্বক্ষণিক সঙ্গী তিনি। ইন্টার মায়ামির কোনও ম্যাচের সময় মাঠের বাইরে শুধু নয়, কখনও কখনও মাঠের ভেতরেও দৌড়াতে দেখা যায় তাকে। মেসিকে ছুঁয়ে দেখতে মাঠে অনুপ্রবেশকারীদের থামিয়ে দিয়ে বেশ কয়েকবার আলোচিত হয়েছেন তিনি। এবার থেকে আর এই কাজটি করতে পারবেন না ফুটবল জাদুকরের দেহরক্ষী। তাকে মাঠে ঢুকতে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকার।
নেভি সিলে কাজ করা ইয়াসিন ২০২৩ সাল থেকে মেসির দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আর এমএলএস ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির পাশে সাইডলাইনে থাকতে পারবেন না। তবে ড্রেসিংরুম এবং মিক্সড জোনে মেসির পাশে থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই।
এমএলএস এর এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে হাউজ অব হাইলাইটসকে ইয়াসিন বলেছেন, "তারা আর আমাকে মাঠে থাকতে দেবে না। আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। এই সময়ে মাত্র ৬ জন মাঠে অনুপ্রবেশ করেছে। আর এখানে ২০ মাস কাজ করেছি, ১৬ জনকে ঢুকতে দেখলাম। এখানে অনেক সমস্যা। আমি সমস্যা নই। আমাকে মেসিকে সাহায্য করতে দিন।"
নিজেকে মেসির পরিবারের অংশ মনে করেন ইয়াসিন, "আমার মনে হয় আমি যেন তার পরিবারের কেউ। তার সুরক্ষায় আমি অনেক খাটি, শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। কারণ তিনি আমাকে অনেক বিশ্বাস করেন এবং আমার ওপর নির্ভরশীল। আমার মনোযোগের সবটাই তাকে দেই। তিনি খুব বিনয়ী।"
ইন্টার মায়ামি এই সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে এলএ গ্যালাক্সির সঙ্গে খেলবে। এই ম্যাচ থেকেই শুরু হবে ইয়াসিনের নিষেধাজ্ঞা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)