ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১৭ কোটি টাকার টোল আদায়
এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে আড়াই লাখ যানবাহন পারাপার
ডুয়া নিউজ : ঈদযাত্রায় এবার যমুনা সেতু দিয়ে যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে ফিরেছে। গত এক সপ্তাহে যমুনা সেতু দিয়ে মোট ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। এর মাধ্যমে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা টোল আদায় হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল সোমবার (৩১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পূর্বে ১২ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়েছে। যার মাধ্যমে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। সেতু পশ্চিমে ঢাকাগামী ১২ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।
২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। সেতু পূর্বে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে এবং সেতু পশ্চিমে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন পারাপার হয়েছে।
২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পার হয়েছে। যার মাধ্যমে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা। সেতু পূর্বে ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে এবং সেতু পশ্চিমে ১৫ হাজার ৫২৭টি যানবাহন পারাপার হয়েছে।
২৭ মার্চ ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মাধ্যমে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
২৮ মার্চ যমুনা সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। যার মধ্যে ৩০ হাজার ৩৯৮টি যানবাহন উত্তরবঙ্গগামী ছিল। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পারাপার হয়েছে। যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।
২৯ মার্চ ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন যমুনা সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ 63 হাজার ৬১০ টাকা। সেতু পূর্বে ২৯ হাজার ২৮৮টি যানবাহন পার হয়েছে এবং সেতু পশ্চিমে ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে।
ঈদযাত্রার শেষ দিন, ৩১ মার্চ সেতু দিয়ে ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পার হয়েছে। যার মধ্যে সেতু পূর্বে ২১ হাজার ১২৬টি এবং সেতু পশ্চিমে ১০ হাজার ৩৩৯টি যানবাহন ছিল। এর মাধ্যমে টোল আদায় হয়েছে ২ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদযাত্রায় উত্তরবঙ্গগামী ৪টি লেন খুলে দেওয়ার ফলে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত