ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই ঈদযাত্রা স্বস্তির: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক : সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই স্বস্তিতে ঈদযাত্রা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা চেষ্টা করছি মানুষ যেন ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে আবার ফিরে আসতে পারে।
শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে।জনগণ ষড়যন্ত্র মোকাবিলা করলে কেউ নাশকতা করতে পারবে না।
ঈদে সবাই ছুটি ভোগ করলেও সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এজন্য তারা কাজ করছেন।
তিনি বলেন, যারা ঢাকা থেকে যাচ্ছেন এবং যারা ঢাকায় থাকছেন, তাদের সবার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের