ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
ডুয়া ডেস্ক : সরকারি ছুটি চললেও ব্যাংকিং কার্যক্রম আংশিক চালু রয়েছে। ঈদ উপলক্ষে পোশাক শিল্প সংশ্লিষ্ট লেনদেনের সুবিধার্থে আজ শনিবার (২৯ মার্চ) কিছু এলাকায় ব্যাংক খোলা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের নির্দেশনা অনুযায়ী, শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চলবে।
নির্দেশনায় জানানো হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রয় এবং শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হবে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
ছুটির দিনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া এসব ব্যাংক শাখায় সীমিত সংখ্যক কর্মী দিয়ে সেবা কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ