ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ, কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল
ডুয়া নিউজ: সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে এই নিয়োগ বাতিলের কারণ হিসেবে তার বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার বিতর্ককে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ), আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।
তবে তার নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে শুক্রবার সরকারের পক্ষ থেকে তার নিয়োগ বাতিলের কথা জানানো হয়।
আফরোজ পারভীন সিলভিয়াকে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেত্রী হিসেবে উল্লেখ করেছেন এবং তার নিয়োগ বাতিলের দাবি তুলেছেন। তারা তাকে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)