ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঈদে ঢাবি শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার খাবারের ব্যবস্থা
ডুয়া নিউজ: ঈদুল ফিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য হলরুমে রাতের খাবার পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তানভীর বারী হামিম।
জানা গেছে, ‘কমল মেডিএইড, ঢাবি’র উদ্যোগে ঈদের দিন রাতে এই খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম এ বিষয়ে বলেন, "ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমি রাতের খাবারটি কমল মেডিএইড, ঢাবির পক্ষ থেকে পৌঁছে দিতে চাই। যারা ঈদের দিন বাড়িতে না গিয়ে হলে থাকবেন, তাদের সৎভাবে শনিবার (২৯ তারিখ) রাত ১২টার মধ্যে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছি। দুপুরে অন্যান্য হল প্রশাসন খাবারের আয়োজন করছে, তাই আমি এবারের রাতের আয়োজনের ব্যবস্থা করেছি।"
সাম্প্রতিক সময়ে "কমল মেডিএইড, ঢাবি" সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট, স্বাস্থ্যসেবা ক্যাম্প, এবং গার্লস কমন রুমে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপনসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করে জনপ্রিয়তা অর্জন করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)