ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লন্ডনে আওয়ামী লীগের পালানো মন্ত্রী-এমপি-নেতাদের ইফতার
ডুয়া নিউজ: গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর দলের শীর্ষ নেতারা অনেকেই বিদেশে চলে যান। যাদের মধ্যে বেশ কিছু নেতা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পালিয়ে যাওয়া নেতাদের দেখা যাওয়ার খবর প্রায়ই শোনা যাচ্ছে। বাংলাদেশকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেও লন্ডনের বিভিন্ন অভিজাত হোটেলে তাদের গোপন বৈঠকের তথ্য চাউর হচ্ছে।
সাম্প্রতিক সময়ে এক ইফতার পার্টিতে প্রকাশ্যে জড়ো হতে দেখা গেছে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের। পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে বুধবার (২৬ মার্চ) ওই ইফতারের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রবাস কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল