ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ৩০০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৪ সালের জন্য ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত কোম্পানিটির ৫২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন এবং তাদের সম্মতিতে ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
এজিএমের সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান ওয়াইল সাবরা। সভায় শেয়ারহোল্ডাররা আইন অনুযায়ী নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগেরও অনুমোদন দিয়েছেন।
সভায় জানানো হয়, ২০২৪ সালে বিএটি বাংলাদেশ জাতীয় রাজস্ব কোষাগারে ৩৪ হাজার ১৭৩ কোটি টাকা মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসেবে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম শীর্ষ করদাতাদের মধ্যে রূপান্তরিত করেছে।
এজিএমে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, অধ্যাপক ডঃ মেলিতা মেহজাবিন, অ-নির্বাহী পরিচালক সিরাজুন নূর চৌধুরী, স্টুয়ার্ট কিড, ফ্রান্সিসকো তোসো ক্যানেপা, ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং, কমার্শিয়াল ডিরেক্টর নুমায়েস আলম এবং কোম্পানি সচিব সৈয়দ আফজাল হোসেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)