ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
শুভেচ্ছাবার্তায় ট্রাম্প বলেন, "আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে (ড. ইউনূস) এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করার একটি বড় সুযোগ এসেছে।"
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমি দৃঢ় বিশ্বাস করি, আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও মজবুত করতে পারব। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি নিয়েও একসঙ্গে কাজ করতে পারব।"
তিনি স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের জনগণকে তার আন্তরিক শুভকামনা জানানোর পাশাপাশি শুভেচ্ছাবার্তা গ্রহণের অনুরোধ করেছেন।
এর আগে, বুধবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)