ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পার্লামেন্টে মাছ নিয়ে অভিনব প্রতিবাদ সিনেটরের
ডুয়া ডেস্ক : প্রতিবাদ জানানোর অনেক ভাষা আছে। তাই বলে পার্লামেন্টে মাছ নিয়ে প্রতিবাদ! অভিনব এমন প্রতিবাদ দেখা গেলো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। মৃত স্যামন মাছ দেখিয়ে প্রতিবাদ জানালেন দেশটির সিনেটর সারা হ্যানসন-ইয়াং।
আজ বুধবার (২৬ মার্চ) মাছের বাণিজ্যিক খামার সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিরোধিতা জানিয়ে এমন কাণ্ড ঘটান ওই এমপি।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান সিনেটর সারা হ্যানসন-ইয়াং পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্লাস্টিকের ব্যাগে পেঁচানো একটি মৃত স্যামন মাছ তুলে ধরে প্রতিবাদ জানান।
তার দাবি, মাছের খামার সংক্রান্ত আইনটি বাস্তবায়িত হলে বাণিজ্যিক মাছ চাষের ফলে তাসমানিয়ার হেরিটেজ খ্যাত ম্যাককোয়ারি হারবার পরিবেশগত ঝুঁকির মুখে পড়বে।
অভিযোগ রয়েছে, মাছ চাষের ফলে সৃষ্ট রাসায়নিক বর্জ্য সমুদ্রের পানি দূষিত করবে, যা বিপন্ন প্রজাতির মাছসহ অন্যান্য সামুদ্রিক জীবের জন্য ক্ষতিকর হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত