ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
ডুয়া নিউজ : ক্রমেই বাড়ছে চৈত্র মাসের খরতাপ। সেইসঙ্গে কমে আসছে বৃষ্টির পরিমাণ। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরম হতে পারে বলে আভাস মিলছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আজ বুধবার (২৬ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে চট্টগ্রামের কিছু এলাকায় ২৯ বা ৩০ মার্চের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) এবং শুক্রবারও (২৮ মার্চ) একই ধরনের শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত