ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
হামজার কাছে পকেটবন্দী সুনীল ছেত্রী, হতাশ ভারতের কোচ
ডুয়া নিউজ: বাংলাদেশের বিপক্ষে গোল করাটা যেন অভ্যাসে পরিণত করেছিলেন ভারতীয় ফরোয়ার্ড খেলোয়াড় সুনীল ছেত্রী। তবে বয়সের ভারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪০ বছর বয়সী এই কিংবদন্তিকে আবারও মাঠে দেখা গেল বাংলাদেশের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে গোলদাতার অভাবে ভুগতে থাকা ভারত দলে ফিরিয়েছে ছেত্রীকে।
তবে এ প্রত্যাবর্তনটা সুখকর হলো না ছেত্রীর জন্য। মঙ্গলবারের ম্যাচে বাংলাদেশ শিবিরের মিডফিল্ডার হামজা চৌধুরীর কাছে কার্যত পকেটবন্দী হয়ে রইলেন তিনি। একাধিকবার ছেত্রীর আক্রমণ প্রতিহত করেছেন হামজা। আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ (৯৫) গোলদাতা হয়েও বাংলাদেশের রক্ষণ ভাঙতে ব্যর্থ হন ভারতীয় তারকা। ম্যাচের শেষ ভাগে মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে থাকা ছেত্রীর হতাশামাখা চেহারাই যেন বলছিল, কতটা কঠিন ছিল তার জন্য এই ম্যাচ।
শুধু ছেত্রীই নন, হতাশ ভারতের কোচ মানোলো মার্কেসও। ঘরের মাঠে র্যাংকিংয়ে বেশ পিছিয়ে থাকা দল বাংলাদেশের বিপক্ষে জয়ের আশা করেছিলেন তিনি। কিন্তু সেই আশায় বড় ধাক্কা লেগেছে। একের পর এক ভুলের কারণে গোল আদায় করতে পারেনি তার দল। উল্টো ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতীয় গোলরক্ষক বিশাল কেইথের ভুল কাজে লাগাতে পারেননি মজিবুর রহমান জনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, "আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি এবং এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। আমার কোচিং জীবনের সবচেয়ে কঠিন সংবাদ সম্মেলন এটি। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, তবে জেতার জন্য তা যথেষ্ট ছিল না।"
এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশ ও ভারতের সঙ্গে রয়েছে হংকং ও সিঙ্গাপুর। গ্রুপ পর্বের এই প্রথম ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ভারতকে। দুই দল আবার মুখোমুখি হবে ১৮ নভেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস