ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ২৬ মার্চ (বুধবার) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, তিনি ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত চীন সফর করবেন। ২৬ মার্চ দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে রওনা হয়ে তিনি ২৭ মার্চ হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেবেন এবং চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের সঙ্গে বৈঠক হতে পারে।
২৮ মার্চ বেইজিংয়ের 'গ্রেট হল অব দ্য পিপল'-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস এবং একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন। ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে বক্তব্য রাখবেন। এরপর তিনি বেইজিং থেকে ঢাকায় ফিরে আসবেন।
এই সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা এবং মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নের বিষয়ও আলোচনায় আসতে পারে।
এছাড়া ৩ এপ্রিল ড. ইউনূস থাইল্যান্ড সফরে যাচ্ছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের